নবীগঞ্জ প্রতিনিধি

০১ এপ্রিল, ২০১৯ ১৭:১১

ঝড়ে নবীগঞ্জ শহরসহ ১৩টি ইউনিয়নের বিদ্যুৎ বিছিন্ন

ঝড়ের তান্ডবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা গত দুই দিন বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। নবীগঞ্জ শহরসহ ১৩টি ইউনিয়ন দুই দিন ধরে নেই। যার ফলে সন্ধ্যার পর থেকেই নবীগঞ্জ শহর, গ্রামাঞ্চলসহ সর্বত্র তীব্র অন্ধকারে ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়।

 

রোববার রাত ও সোমবার সকালে প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি সাধিত হয় নবীগঞ্জ উপজেলায়। বিভিন্ন স্থানে বিদ্যুৎতের প্রায় ২৫ টি খুঁটি মাটিতে পরে গিয়েছে। বিভিন্ন গ্রামের শতাধিক বাড়িঘর, গাছপালা এবং শিলা বৃষ্ট্রিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে গত দুদিনের ঝড়ে। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশকান্দি, দীঘলবাক,নবীগঞ্জ সদর, কালিয়ার ভাঙ্গা, দেবপাড়া, পানিউমদা, কুর্শি, করগাঁও, ভাকৈর পূর্ব পশ্চিম, ইনাতগঞ্জ ইউনিয়নে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎতের ডিজিএম আব্দুল বারি জানিয়েছেন, নবীগঞ্জ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ২ থেকে ৩দিন সময় লাগবে। ঝড়ে অনেক স্থানের খুঁটি ও লাইনের তার ছিড়ে লন্ডভন্ড হয়ে গেছে। তার মেরামতের কাজ চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তোহিদ বিন হাসান বলেন, ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখনো ক্ষতিপুরণ নির্ধারন করেনি। খোঁজ খবর নিচ্ছি তবে ধারনা করা হচ্ছে কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত