গোলাপগঞ্জ প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০১৯ ০০:০৬

গোলাপগঞ্জে সড়ক থেকে সরানো হচ্ছে বিদ্যুতের খুঁটি

গোলাপগঞ্জে পৌর শহরের চৌমুহনীর রাস্তা থেকে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ শুরু হয়েছে। গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিস শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে এ খুঁটি সরানোর কাজ শুরু করে। কাজ শুরু হলে সকালে পরিদর্শনে আসেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।

এসময় পৌর মেয়র বলেন, রাস্তায় বিদ্যুতের খুঁটি থাকায় গোলাপগঞ্জ চৌমুহনীতে যেকোন সময় যানজটের সৃষ্টি হয়। যেখানে সেখানে বিদ্যুতের খুঁটি থাকায় পৌর শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। তিন চার দিনের ভিতরে সব খুঁটি রাস্তা থেকে সরানো হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, সাংবাদিক আব্দুল আহাদ বলেন, পৌর মেয়র ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন উদ্যোগ ব্যবসায়ী ও জনসাধারণের কাছে প্রশংসনীয়। এতে করে বাজারের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে ও রাস্তার যানজট নিরসন হবে।

এদিকে দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সকল ক্যাবল নেটওয়ার্ক, টেলিফোন, ওয়াইফাইয়ের লাইন কর্তৃপক্ষকে নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে পৌর শহরে মাইকিং করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত