০৭ এপ্রিল, ২০১৯ ১৫:৫৬
সিলেটে ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজের এইচএসসি ১৯৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান ‘স্মৃতির বন্ধনে’ অত্যন্ত জাকজমক পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) উপজেলার খাশিকাপনন্থ আধুনিক কমিউিনিটি সেন্টারে সকাল ৯টা থেকে শুরু হয় ব্যাচের সহপাঠীদের রেজিস্ট্রেশন কার্যক্রম।
সকাল ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে স্মৃতির বন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীতের পর ৯৪ ব্যাচের সহপাঠী সাবেক চেয়ারম্যান মাওলানা ওলিউর রহমার মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলায়াতর করেন। গীতা পাঠ করেন ব্যাচের আরেক সহপাঠী অ্যাডভোকের নির্মলেন্দু চৌধুরী পান্না।
কোরআন তেলায়াত ও গীতাপাঠ শেষে এইচএসসি ১৯৯৪ ব্যাচের প্রয়াত ৬ সদস্য মো. ইব্রাহিম হোসেন খান, মো. জুনেদ মিয়া, সুফি মিয়া, মুনতাসির আলী মতছির, শহীদুর রহমান পংকি ও সুকান্ত পাল অজিতের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর পুনর্মিলনী উপলক্ষে ম্যাগাজিন ‘স্মৃতির বন্ধনে’ এর প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়। প্রকাশনার মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য ও স্মৃতির বন্ধনের সম্পাদক ওলিউর রহমান, ব্যাংকার ইয়াকুতুল গনি ওসমানী টিটু, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, মো. ইফসুফ আলী, অ্যাডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, আয়েশা বেগম লাকী, এম মঞ্জুর আহমদ মঞ্জু, সুব্রত দাম মিঠু, পল্লী বিদ্যুতের পরিচালক মাহমুদ হোসেন মাসুম, শিক্ষক আবুল কালাম আজাদ, মোতাহির আলী রানা সহ ব্যাচের অন্যান্য সহপাঠীগন। প্রকাশনার মোড়ক উম্মেচনের পর কেক কাটা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাচের অন্যতম সদস্য এম মঞ্জুর আহমদ মঞ্জু ও তার সহধর্মীনির পক্ষ থেকে ৯৪ ব্যাচের সকল সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত ব্যাচের সকল সদস্যরা একে একে পরিবারের সদস্যদের নিয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন। মধ্যাহ্ন ভোজের পর দুপুর ৩টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।
আপনার মন্তব্য