১৭ এপ্রিল, ২০১৯ ২০:০৮
সিলেটের গোলাপগঞ্জে হাবিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গলা কেটে মৃত ভেবে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।
আশংকাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আহত হাবিবুর রহমান দত্তরাইল গ্রামের মৃত মদরিস আলীর ২য় পুত্র ও ঢাকাদক্ষিণ বাজারের জনতা পোল্ট্রির স্বত্বাধিকারী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। রাত প্রায় ১০টার দিকে পরিবারে লোকজন তার। মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এসময় পরিবারের এক সদস্য বাড়ির পাশে থাকা একটি পোল্ট্রি ফার্মের ভিতরে গেলে সেখানে রক্ত ও তার ব্যবহৃত পায়ের জুতা দেখতে পান। এ বিষয়টি পরিবারের সকলকে অবগত করলে সবাই হাবিবুর রহমানকে খুঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে একটি পুকুরের নিকটে তাকে গলাকাটা অবস্থায় ছটফট করতে দেখতে পেলে তাৎক্ষণিক তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।"
আপনার মন্তব্য