১৭ এপ্রিল, ২০১৯ ২১:১৭
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯।
বুধবার (১৭ এপ্রিল) সকালে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহণে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উজ্জ্বল কান্দি দত্ত।
সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান জয়মতি রানী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ইয়াহিয়া, সমাজসেবা অফিসার একে আজাদ ভূঁইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবল চন্দ্র বর্মণ, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মিসবাহ উদ্দিন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুনুর রশিদ, এস আই মোশাকারুল হোসেন, ব্যবসায়ী ফনি দে, হাসপাতালের প্রধান সহকারী আলী আকবর ও হিসাব রক্ষক গিয়াস উদ্দিন।
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে উপজেলার অসহায় ২৫ জন রোগীদের মধ্যে ৪৪ হাজার ৭শত টাকা বিতরণ করা হয়।
আপনার মন্তব্য