১৮ এপ্রিল, ২০১৯ ১৭:১৯
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে পরিষদ সভা কক্ষে নতুন উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা।
নতুন পরিষদের প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
এতে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ।
এর আগে সভাকক্ষে পৌঁছালে নতুন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানরা।
প্রসঙ্গত, বুধবার (১৭ এপ্রিল) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী
আপনার মন্তব্য