১৮ এপ্রিল, ২০১৯ ২১:৫১
জাতীয় রাজস্ব বোর্ড ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় বাজেটের উপর এক প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২০ এপ্রিল)।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি।
উক্ত সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় সিলেট চেম্বারের সদস্য, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য