সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৯ ২১:৫৮

৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হলেন জগন্নাথপুরের হারুনুর রশীদ

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী ৭ম বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরষ্কৃত হয়েছেন। সর্বোচ্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নৈপুন্য ও সুযোগ্য নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ হিসাবে মনোনীত করা হয়।

বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও কল্যাণসভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান শ্রেষ্ঠ ওসি হারুনুর রশীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান পিপিএমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরষ্কৃত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় হারুনুর রশীদ চৌধুরী তার এ স্বীকৃতির জন্য জগন্নাথপুর থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার জন্য সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মন্তব্য

আলোচিত