সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৯ ২২:১৮

রবীন্দ্র মন্ডলের চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন

রবীন্দ্র মন্ডলের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা বলেছেন কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে। এ জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা। আর এখন প্রতি সপ্তাহে ২/৩ বার ডায়ালাইসিস করাতে হয় তাকে। এতে খরচ পড়ে ৫ থেকে ৬ টাকা।

ডায়সালাইসিসের খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে রবীন্দ্রের দরিদ্র পরিবার। কিডনি ট্রান্সপ্লান্টের টাকা পাবে কোথায়? ফলে আটকে আছে তাঁর চিকিৎসা।
সুনামগঞ্জের বাসিন্দা রবীন্দ্র বর্তমানে পরিবার নিয়ে নগরীর চৌকিদেখী এলাকায় থাকেন। রেস্টুরেন্টের ব্যবসা ছিলো তার। চিকিৎসার খরচ জোগাতে সেই রেস্টুরেন্ট বিক্রি করে দিয়েছেন স্ত্রী ভগবতী মন্ডল কেয়া। দুই সন্তানসহ পরিবারের খরচ আর স্বামীর চিকিৎসার খরচ মেটাতে কেয়া এখন বাড়িতে সিঙ্গারা তৈরি করে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বিক্রি করেন।

এতে যা আয় হয় তা দিয়ে সংসারই চলে না। স্বামীর চিকিৎসা চলবে কি করে? তাই অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সমাজের হৃদয়বানকের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন কেয়া। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট ডায়বেটিকস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রবীন্দ্র মন্ডল।

রবিন্দ্র মন্ডলকে সাহায্য পাঠাতে পারেন নিচের ঠিকানায়-

বিকাশ পার্সোনাল নাম্বারঃ
০১৮৭৬০৩৬৪২৮ (নিলয় মন্ডল,রবিন্দ্র মন্ডলের ছেলে)
০১৭২২০৮৯৮৫১ (সাগর নন্দী)
রকেট একাউন্ট: ০১৯৭২০৮৯৮৫১ (রকেট পার্সোনাল)

ব্যাংক একাউন্ট:
ভগবতী মন্ডল কেয়া, হিসাব নংঃ ৩১৩৯২৩০৬০১০৩৫
আইএফআইসি(IFIC) ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট।

আপনার মন্তব্য

আলোচিত