ছাতক প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৯ ২২:৫১

ছাতকে ১ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছাতকে কৃষি বিভাগের উদ্যোগে ১ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে আঊশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮এপ্রিল) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্টানিক উদ্ভোধন করেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খাঁনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, খালেদ আহমদ, মাফিজ আলী, সহকারী কৃষি কর্মকর্তা পদ্ম মোহন সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী প্রমূখ।

সভা শেষে উপজেলার ১ হাজার কৃষকদের ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়। সভার শুরুতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নব নির্বাচিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত