গোলাপগঞ্জ প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০১৯ ০০:৪৪

গোলাপগঞ্জে ছুরিকাঘাতে অটোরিকশা চালক আহত

গোলাপগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাজু মিয়া (২৩) নামের অটোরিকশা চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার আমুড়া ইউনিয়নের শিকপুর সিএনজি স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। সাজু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় চালকের ফুফাতো ভাই আব্বাস উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। সাজু মিয়া আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের মাখন মিয়া পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শিকপুর সিএনজি স্ট্যান্ডের নিকটস্থ একটি মুদি দোকানে বসে সিএনজি চালক সাজু মিয়ার সাথে শিকপুর (ঘাগুয়া) গ্রামের মৃত কমর উদ্দিনের পুত্র মউর উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মউর উদ্দিন উত্তেজিত হয়ে সাজু মিয়াকে ছুরিকাঘাত করেন। এসময় তার পক্ষ ধরে আরো কয়েকজন পরিবারের লোক সাজু মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাইয়া হয়।

এ ব্যাপারে সাজু মিয়ার ফুফাতো ভাই আব্বাস উদ্দিন জানান, সাজুকে হত্যার উদ্দেশ্যে আমার নিজ দোকানের ভিতর ছুরিকাঘাত করা হয়েছে। আমার মুদি দোকানেও লুটপাট করা হয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এএসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত