২০ এপ্রিল, ২০১৯ ১৬:২৮
'স্বাস্থ্য সেবার অধিকার শেখ হাসিনার অঙ্গীকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ ২০১৯ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সাবেক বিভাগীয় প্রধান (স্বাস্থ্য) ডা. হরিপদ রায় এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল ও সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় ও যুবলীগ নেতা আবু তালেব বাদশা প্রমুখ।
অনুষ্ঠান আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন কমিটি ২০১৯।
আপনার মন্তব্য