২১ এপ্রিল, ২০১৯ ১৫:০১
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামের 'মাদক সম্রাট' ওমর আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করে ডিবি পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) বিকালে এই অভিযান চালায় ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানাজায় সদরগড়ের নজরুল ইসলাম নাইদ্যার ছেলে 'মাদক সম্রাট অমর আলীর বাড়িতে প্রচুর পরিমাণ বিদেশী মদ বিয়ারসহ অন্যান্য মাদকের মজুদ আছে।
ডিবির ওসি কাজী মুক্তাদির হোসেনের নির্দেশনায় এসআই আমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে সদরগড়ে ওমরের বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর আলী পালিয়ে যায়। পরে তার বাড়ির সামনে পুকুর থেকে ৩০ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।
ডিবির ওসি কাজী মুক্তাদির অভিযানে উদ্ধার হওয়া বিয়ারের সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে নদীর উত্তরপারে 'মাদক ব্যবসায়ী' মামুনকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান জেনে তার বাড়িতে অভিযান চালালে পুলিশি উপস্থিতি টের পেয়ে মামুন পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য