সুনামগঞ্জ প্রতিনিধি

২১ এপ্রিল, ২০১৯ ১৭:৩৯

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এমপি আবদুল মজিদের দাফন সম্পন্ন

সুনামগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক সাবেক এমপি আবদুল মজিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার(২১ এপ্রিল) বেলা ১০টার দিকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের প্রারম্ভে প্রয়াত আবদুল মজিদের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক প্রয়াত আবদুল মজিদের কফিনে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
 
জানাযায়, নামাজে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান,  জেলা আইনজীবি সমিতির সভাপতি আ্যাডভোটে চান মিয়া, পৌর মেয়র নাদের বখত,পিপি অ্যাডভোকেট ড. খায়রুল কবীর রুমেন, অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বরি প্রতীক সহ জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ, বীরমুক্তিযোদ্ধাগণ ও জেলা শহরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টানা কয়েকদিন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে লাইফ সাপের্টে থাকার পর  ৭০ বছর বয়সী সাবেক এই এমপি শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মরহুমের মরদেহ সিলেট থেকে শনিবার(২০শে এপ্রিল) বিকালে নিজ উপজেলা দোয়ারাবাজারে আনার পর বাদ আছর দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, থানার ওসি সুশীল রঞ্জন সরকার সহ ছাতক দোয়ারাবাজার দু’উপজেলার আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বিভিন্ন সামাজিক রাজনৈতি সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো লোকজন উপস্থিত ছিলেন।

তারই হাতেগড়া বিদ্যাপীঠ দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের লাশ নিয়ে আসার পর তাকে শেষ বারের মত এক নজর দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। উপজেলার হাজার হাজার মানুষ অশ্রæসিক্ত নয়নে বিদায় জানান বর্ষীয়ান ওই নেতাকে। নামাজের জানাযার পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় স্কুল মাঠে। এরপর সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জ জেলা শহরের উকিল পাড়াস্থ তার নিজ বাসভবনে।

রবিবার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি দোয়ারাবাজারের টেংরাটিলা উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাযা শেষে উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পাশেই মুরাদপুর পঞ্চায়েতী কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ মাষ্টারের মৃত্যুতে জাপা চেয়ারম্যান আলহাজ্জ হুসেইন মুহাম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, দৈনিক যুগান্তরের প্রকাশক ,সাবেক প্রতিমন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা জেলা জাপার সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য  ও জেলা আ, লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, জেলা আ,লীগের সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুর হুদা মুকুট, সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএফ)’র আন্ত:র্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্ধ সহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ( আইনজীবী ও শিক্ষার্থী) ছেলে, দুই (চিকিৎসক-গৃহিনী) মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন, গুণগ্রাহী এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত