সুনামগঞ্জ প্রতিনিধি

২১ এপ্রিল, ২০১৯ ১৯:৪৯

সুনামগঞ্জের হাওরে ধান কাটা উৎসব পালিত

সুনামগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য অফিসের সহযোগিতায় জেলার সকল উপজেলার  হাওরে একযোগে ধান কাটা উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ এপ্রিল) জেলার বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওর এবং তাহিরপুর উপজেলার শনির হাওরের ধান কাটা উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক  মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, কৃষক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সোনালী ফসল ফলান। কৃষকরাই এই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আর সুনামগঞ্জের উন্নয়নের মূলধন হাওরের বোরো ধান। এখানের ধান হলেই কৃষকরাই ধনি। বতর্মান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় আন্তরিক প্রতি বছরের ন্যায় এবারও ফসলরক্ষায় প্রতিটি হাওরে বাঁধ নির্মাণ করা হয়েছে। ধান কাটা শ্রমিকদের উৎসাহ ও সার্বজনীন করার জন্যেই আজকের ধান কাটা উৎসবের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুনামগঞ্জ মোঃ বরকতুল্লাহ খান, উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন, উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর বশির আহম্মদ সরকার, পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী পওর-১ মো. আবু বকর সিদ্দিক ভূইয়া, পানি উন্নয়ন বোর্র্ডের নির্বাহী প্রকৌশলী পওর-২ খুশি মোহন সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, সুনামগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর থানার অফিসার ইনচার্জসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কৃষক প্রমুখ।

উল্লেখ্য যে, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লক্ষ ১৭ হাজার ৬৩৫ হেক্টর। সব মিলিয়ে আবাদ হয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৪৪০ হেক্টর এবং ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লক্ষ ১২ হাজার ৫শত মেট্রিক টন। তাছাড়া এ বছর জেলার ৪২টি হাওরের ফসল রক্ষায় ৫৭২টি পিআইসির প্রায় সাড়ে চারশত কিলোমিটার বাঁধের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ফসল ওঠার পূর্ব পর্যন্ত বাঁধ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পিআইসির লোকজন মাঠে থাকবেন।
 
এছাড়া জেলা প্রশাসক তাহিরপুর উপজেলার শনির হাওরে কৃষি শ্রমিক সংকট কারণে উন্নত প্রযুক্তির কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার উদ্বোধন করেন। হাওর এলাকায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দেওয়ায় আগামী ৫ মে, ২০১৯ তারিখ পর্যন্ত সুনামগঞ্জ জেলার বালু-পাথর শ্রমিকদের বিভাগীয় কমিশনার মাধ্যমে হাওরে ধান কাটতে আসার আহবান জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত