ছাতক প্রতিনিধি

২২ এপ্রিল, ২০১৯ ১৩:১১

ছাতকে গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াড়ি আটক

সুনামগঞ্জের ছাতক উপজেলার আবজালাবাদ নতুন বাজারস্থ আয়াজ আলীর চায়ের দোকানের সামনে শিলং তীর খেলার সময় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে এক জুয়াড়িকে আটক করা হয়েছে।

রোববার (২২ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই কাজল চন্দ্র দেব ও এএসআই মনির হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা নতুনবাজারস্থ দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি জেলার ছাতক উপজেলার শিবনগর গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে মো. জায়েদ আহমদ(২৮)।

জুয়া আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আমিনুল ইসলাম।

সুনামগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত