জৈন্তাপুর প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০১৯ ২১:২৫

জৈন্তাপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাবেক স্বামীর বাড়ী থেকে গৃহবধু ইয়াসমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর রাতে উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী বিষয়টি জৈন্তাপুর মডেল থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ীর লোকজন দেখতে পায় কালিঞ্জীবাড়ী গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের সাবেক স্ত্রী ইয়াসমিন বেগম (৩২) সাবেক শশুর বাড়ীর বারান্ধার লিন্টারের সাথে নিজের পরনের শাড়ী পেছানো ঝুলন্ত লাশ। ইয়াসমীন ২ সন্তান রেখে সাবেক স্বামীকে ত্যাগ করে আরেকজনকে দ্বিতীয় বিয়ে করেন। কয়েক মাস আগে ২য় স্বামীর বাড়ী থেকেও আবার নিজ পিত্রালয়ে চলে যান ইয়াসমিন। সর্বশেষ আরেকটি বিয়ে করে স্বামীর ঘর সংসার করছিলেন তিনি।

গত ২২ এপ্রিল হঠাৎ করে প্রথম স্বামীর বাড়ীতে ফিরে এসে নতুন করে সংসার করার কথা জানান তিনি। এসময় বাড়ীর লোকজন তাকে চলে যেতে বলেন। এমতাবস্থায় তিনি স্থানীয় রহিম উদ্দীনের বাড়ীতে আশ্রয় নিয়ে রাত্রী যাপন করে। ফজরের পর রহিমের বাড়ী থেকে গোপনে বেরিয়ে এসে প্রথম স্বামী প্রবাসী জসিম উদ্দিনের বাড়ীর বারান্ধায় পরনের শাড়ী পেছিয়ে আত্মহত্যা করেন বলে মনে করছেন এলাবাসী। এছাড়াও এলাকাবাসী মনে করেন ইয়াসমীন মানসিক ভাবে অসুস্থ ছিল তাই সে হয়ে এরকম ঘটনা ঘটিয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, তদন্তের জন্য লাশের সুরতহাল রির্পোট তৈরী করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মেডিকেল রির্পোট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত