২৪ এপ্রিল, ২০১৯ ০০:৪৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট -৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে অনন্য অবদান রেখেছে প্রবাসীরা। তাদের শ্রম ও ঘামে দেশের সমৃদ্ধি সম্ভব হচ্ছে। আমাদের আজকের এই সমৃদ্ধি শুধুমাত্র প্রবাসী কল্যাণে হয়েছে। বিদেশ ফেরত শ্রমিকদের দেশে নতুন করে কর্মসংস্থানে আইওএম এবং ব্র্যাকের সাহায্য করছে। তাদের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিবাসন মেলার উদ্বোধন কালে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার অফিসার সুমন্ত ব্যানার্জী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি রফিক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি বিবাস তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, সমবায় অফিসার জামাল মিয়া, সমাজসেবা অফিসার নুরুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল ১০টায় সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আউশ প্রণোদনা কর্মসূচি উপলক্ষে বিনামূল্যে বীজ, রাসায়নিক ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের সুযোগ করে দেয়া হবে। সে লক্ষে কৃষি অফিসের উদ্যোগে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে। তাদের মধ্যে বিনামূল্যে বীজ, সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। খাদ্য উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর যে কোন দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে। সরকার কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আপনার মন্তব্য