মাধবপুর প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৯ ১৫:১৫

মাধবপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, হিড বাংলাদেশ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ডা. নাদিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. অদিতি রায়, ডা. ফারহনা মায়মুনা, ডা. শামীমা আক্তার, ডা. বিভাবরী দাস, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, হামিদুর রহমান, হিড বাংলাদেশ মাধবপুর উপজেলা ম্যানেজার বেগিন সরদার, হিড প্রজেক্ট এসিস্ট্যান্ট শান্তি সরকার প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত