২৭ এপ্রিল, ২০১৯ ১৮:৩০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে ।
শনিবার (২৭ এপ্রিল) সকালে হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সিলেট অঞ্চল জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা অনিলকৃষ্ণ মজুমদার, হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল উল্লাহ, দৈনিক ইত্তেফাক পত্রিকার সহসম্পাদক মো. আক্তারুজ্জামান, মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, হবিগঞ্জ বিকেজেসি স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, প্রধান শিক্ষক মোজাম্মেল হায়দার, প্রধান শিক্ষক ফারুক আহম্মদ প্রমুখ।
সভায় বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগন ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আবদুল মান্নান বলেন, বর্তমানে আমাদের শিক্ষকদেরকে কউিনিটি ফেটিসিজম রোগে ধরেছে। এখান থেকে ফিরে আসতে হবে। পোষাক, কথা-বার্তা, চাল চলনে শিক্ষক অন্যান্য মানুষের চেয়ে আলাদা হতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সময়ে শিক্ষা ক্ষেত্রে কোন সমস্যা থাকবে না । শিক্ষককে সার্বক্ষনিক শিক্ষক, গুনগত শিক্ষক হতে হবে। শিক্ষার্থীদের সাথে আর্থিক সম্পর্ক না থাকলে সমাজে শিক্ষকের মর্যাদা বৃদ্ধি পাবে। প্রত্যেক শিক্ষার্থীদেরকে নিজের সন্তান ভেবে আদর করে পড়াতে হবে। শুধু ভাল ফলাফল নয় তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি নির্দেশ দেন তিনি।
আপনার মন্তব্য