গোয়াইনঘাট প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০১৯ ১৮:৪৫

গরিবের উন্নয়নে একমাত্র শেখ হাসিনাই কাজ করে যাচ্ছেন: প্রতিমন্ত্রী ইমরান

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এম.পি বলেছেন, বাংলাদেশ থেকে দরিদ্রতাকে চিরতরে হঠাতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এদেশের একটি মানুষও না খেয়ে কিংবা গৃহহীন থাকবে না। বর্তমান সরকারের আমলে অত্যান্ত সময়পযোগী ও বিচক্ষণ প্রকল্প গ্রহণ করে সমাজ থেকে দরিদ্রতাকে উৎখাত করার উদ্যোগ নেয়া হয়েছে। গরিবের উন্নয়নে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কাজ করে যাচ্ছেন।  

প্রতিমন্ত্রী ইমরান আহমদ শনিবার গোয়াইনঘাট উপজেলায় উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কার্যালয়ে যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার পরামর্শ এবং গৃহীত প্রকল্প বাস্তবায়িত হওয়া সারা দেশে দরিদ্রতা হ্রাস,দরিদ্র খেটে খাওয়া মানুষজন এবং তাদের পরিবারবর্গ উপকৃত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের বিভিন্ন স্থানেও প্রকল্প সমূহ বাস্তবায়িত হচ্ছে। গোয়াইনঘাটে আজকের এই অনুষ্ঠানও তারই ধারাবাহিকতার অংশ। জনগণের বন্ধু হয়ে আর্বিভূত আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে ততবারই গরিব দুস্তদের কল্যাণে কাজ করে গেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতায় জনগণের সেবা করে যাবে আওয়ামী লীগ। এসময় তিনি উপকারভোগী সকলের কাছে সরকারের প্রধানমন্ত্রীর জন্য দোয়া এবং সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা করেন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টায়  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন স্থানের অসহায় ৩৮টি পরিবারে মধ্যে ৭৬ বান্ডিল টেউটিন ও প্রত্যেকে নগদ ২হাজার টাকা, চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে ৩০৩জন শ্রমিকদের মধ্যে এককালিন ৫হাজার টাকা করে মোট ১৫ লক্ষ ১৫ হাজার টাকা অনুদান, প্রতিবন্ধী ১শত ১১জন শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বাবদ ৬ লক্ষ ৬৬হাজার টাকা ও ক্ষুদ্র নূগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে ২০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া তার ঐচ্ছিক তহবিল থেকে ৯০ জন অসহায় মানুষকে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।

যুবলীগের আহবায়ক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মো. নজরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল হক, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, এস.কামরুল হাসান আমিরুল, সাহাব উদ্দিন সিহাব, আমিনুর রহমান চৌধুরী, উপজেলা নেতা সুভাস চন্দ্র পাল ছানা প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত