মাধবপুর প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০১৯ ১৬:৪৩

মাধবপুরে ট্রাফিক পক্ষ উপলক্ষে আলোচনা সভা

হবিগঞ্জের মাধবপুরে ট্রাফিক পক্ষ ২০১৯ উপলক্ষে মাধবপুর থানা ও ট্রাফিক জোনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে থানার কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান, বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শাহ মো. সেলিম, বাস মালিক সমিতির নেতা গোলাপ খান, সার্জেন্ট (অব.) আব্দুল কুদ্দুছ, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, মো. আইয়ুব খান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, শামিম মিয়া, বরকত আলী এমরান খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত