সুনামগঞ্জ প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০১৯ ১৮:২৪

জামালগঞ্জে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জামালগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভায় দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

জামালগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি হলেন মো. আব্দুল আহাদ (দৈনিক সুনামগঞ্জের সময় স্টাফ রিপোর্টার ও দৈনিক ঢাকা প্রতিদিন), সহ-সভাপতি মো. শাহীন আলম (দৈনিক সুনামগঞ্জের সময় ও দৈনিক বাংলাদেশের আলো) ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (দৈনিক যুগান্তর ও দৈনিক সবুজ সিলেট)।

কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক বাপ্পী বর্মণ (দৈনিক ভোরের ডাক), সহ সাধারণ সম্পাদক অনিমেশ দাস (দৈনিক ভোরের সূর্য ও দৈনিক বিজয়), কোষাধ্যক্ষ নেহার দেবনাথ (দৈনিক ভোরের সূর্য), প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ (সিলেট এক্সপ্রেস), মহিলা সম্পাদিকা শাকিলা রহমান (দৈনিক দূর্জয় বাংলা ও নেত্রকোণার আলো), সম্মানিত সদস্য মোজ্জামেল হক স্বপন (গ্যালাক্সি নিউজ ২৪ ডট কম)।

আপনার মন্তব্য

আলোচিত