সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৯ ০০:২৩

কুলাউড়ায় ছাত্রীকে কুপিয়ে আহতের প্রতিবাদে সিলেটে মহিলা দলের মানববন্ধন

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ছাত্রী সামিরা আক্তারকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এবং সাংবাদিক সাগর-রুনি, তনু ও নুসরাত হত্যার দ্রুত বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে সিলেট মহানগর মহিলা দল।

সোমবার (২৯ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্র্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমদ, সহ সভাপতি ইয়ামিন আরা হক, সামিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মি আক্তার, সাংগঠনিক সম্পাদক রোকশানা বেগম, সালেহা কবির শেপি, নিগার সুলতানা, মিনারা হোসাইন, রেহেনা ফারুক, শাফিয়া খায়ুন, রিনা আক্তার, রাহেলা জেরিন, কুমকুম ফাহিমা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত