৩০ এপ্রিল, ২০১৯ ২২:০৫
সিলেট কল্যান সংস্থার প্রতীকী অনশন শেষে শরবত পান করান সিলেটের দুই সাংবাদিক নেতা আল আজাদ ও ইকরামুল কবির।
নগরীর এতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাস রক্ষার দাবিতে আন্দোলনের মধ্যেই ওই স্থানে জেলা হাসপাতাল দ্রুত নির্মানের দাবি জানিয়েছে সিলেট কল্যান সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার সকালে ওই দাবিতে আবু সিনা ছাত্রাবাসের সামনে প্রতীকী গণ অনশন পালন করে এই সগঠনটি। পরে সিলেটের দুই সাংবাদিক নেতা আল আজাদ ও ইকরামুল কবির শরবত পান করিয়ে তাদের গণঅনশন ভা্ঙ্গান।
প্রায় দেড়শ বছরের পুরনো ওই ভবন ভেঙ্গে ২৫০ শয্যার জেলা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সম্প্রতি হাসপাতালের নির্মাণ কাজ শুরু হলে নাগরিক শ্রেণী থেকে প্রাচীন ওই স্থাপনাটি রক্ষা ও অন্যত্র হাসপাতাল স্থাপনের দাবি ওঠে।
এই দাবিতে নানা কর্মসূচী পালণ করছে বিভিন্ন রাজৈনিতক, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠন। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করে সিলেটের ইতিহাস ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজ। এর ঠিক একদিন পর মঙ্গলবার ওই স্থানে দ্রুত হাসপাতাল নির্মানের দাবিতে প্রতিকী অনশন করে সিলেট কল্যান সংস্থা।
এসময় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম সদস্য হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ।
দাবির প্রতি একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আল আজাদ, আবুসিনা হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ইকরামুল কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক নাজমুল কবির পাবেল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাস, দৈনিক উত্তর পূর্বের সিনিয়র রিপোটার সজর ঘোষ, সংস্থার উপদেষ্টা হাজী মো. রজব আলী দেওয়ান প্রমুখ।
আপনার মন্তব্য