জৈন্তাপুর প্রতিনিধি

০১ মে, ২০১৯ ২১:০৩

জৈন্তাপুরে আকস্মিক পাহাড়ী ঢলে সারী নদীতে পিতা-পুত্র নিখোঁজ

জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় সারী নদী থেকে কাঠ সংগ্রহ করতে গেলে আকস্মিক পাহাড়ী ঢলে পিতা-পুত্র নিখোঁজ হয়েছেন।

বুধবার (১ মে) ভোর ৪টায় সারী নদী থেকে কাঠ সংগ্রহ করতে গেলে আকস্মিক ভাবে আসা পাহাড়ী ঢলে নৌকা তলিয়ে যায়। এসময় পিতা-পুত্র নিখোঁজ হন বলে জানান এলাকাবাসী।

নিখোঁজ ব্যাক্তিরা হলেন উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জবাড়ী গ্রামের ইসমাইল আলীর ছেলে আলা উদ্দিন (৩৫) ও তার ছেলে সাকিল আহমদ(১২)। এ রির্পোট লেখা পর্যন্ত তাদের খোঁজ কিংবা লাশ উদ্ধার হয়নি।

অপরদিকে সারী বেড়ীবাঁধ প্রকল্পের অফিস সূত্রে জানা য়ায়, সারী নদীর পানি বিপদ সীমার ৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খাঁন মোঃ মাঈনুল জাকির বলেন, স্থানীয় সূত্রে ২ ব্যাক্তির নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছি এবং তাদের সন্ধানে লোক নিয়োজিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত