সিলেটটুডে ডেস্ক

০২ মে, ২০১৯ ২৩:৪৪

জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা

কেন্দ্র ঘোষিত ৫ মে'র বিভাগীয় প্রতিনিধি সভা সফলের লক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট -৩ আসনের সাংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েছ এমপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ সভাপতি এড. মফুর আলী, এড. রাজ উদ্দিন, শাহ ফরিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক এড. নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এড. নাসির উদ্দিন খান, নুরুল ইসলাম পুতুল, মোহাম্মদ আলী দুলাল, এটিএম হাসান জেবুল, কবির উদ্দিন আহমদ, তপন মিত্র, জগদীশ চন্দ্র দাস, সাইফুল আলম রুহেল, এড. শামসুল ইসলাম, এড. সৈয়দ শামীম আহমদ, এড. রনজিত সরকার, এড. মাহফজুর রহমান, এমাদ উদ্দিন মানিক, দিবাকর ধর রাম, আজহার উদ্দিন জাহাঙ্গীর, প্রিন্স সদরুজ্জামান, জুবের খান, মোস্তাক আহমদ পলাশ, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, জামাল চৌধুরী, ইঞ্জি: সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান প্রমুখ।

আলোচনা সভায় প্রাকৃতিক দূর্যোগ ফনী থেকে রক্ষায় মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আগামী ৫ মে সকাল ১১টায় রিকাবীবাজারস্থ নজরুল অটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। উক্ত বিভাগীয় প্রতিনিধি সভা সফলের লক্ষ্যে জেলা কমিটির উপজেলা ও ইউনিয়ন এবং মহানগরের ওয়ার্ড শাখার সভাপতি/সাধারণ সম্পাদককে যথা সময়ে উপস্থিত থেকে প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত