নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০১৯ ১৬:৫৫

আবু সিনা ছাত্রাবাস রক্ষায় সাইকেল কমিউনিটির ব্যতিক্রমী প্রতিবাদ

ছবি: সিলেট সাইক্লিং কমিউনিটি গ্রুপ থেকে সংগৃহিত

সিলেটের দেড়শ' বছরের প্রাচীন ঐতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাস ভবন রক্ষায় ব্যতিক্রমী কর্মসূচী পালন করেছে সিলেট সাইক্লিং কমিউনিটি। শুক্রবার সকালে নগরীর চৌহাট্টা এলাকায় ওই ভবনের সামনে সাইক্লিং কমিউনিটির সদস্যরা গোলাকার বৃত্ত করে করে মৌন অবস্থান নিয়ে ঐতিহাসিক এ স্থাপনা রক্ষার দাবি জানান।

জানা যায়, সকাল সাড়ে ৭টায় নিজেদের সাইকেল নিয়ে আবু সিনা ছঅত্রাবাস ভবনের পাশে অবস্থান নেন সাইক্লিং কমিউনিটির সদস্যরা। এসময় সাইকেলসহ গোল হয়ে নিরবে দাঁড়িয়ে এই ভবন রক্ষার আন্দোলের সাথে একাত্মতা জানান তারা।

এসময় সাইক্লিং কমিউনিটির সদস্যদের আবু সিনা ছাত্রাবাস ভবনের ইতিহাস সম্পর্কে অবগত করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। এই ভবন রক্ষার যৌক্তিকতা নিয়ে বক্তব্য রাখেন সিলেট সাইক্লিং কমিউনিটির সমন্বয়ক আরিফ আখতারুজ্জামান।

আরিফ আখতারুজ্জামান বলেন, ঐতিহাসিক ও এতিহ্যবাহী এই স্থাপনা রক্ষার আন্দোলনের সাথে আমাদের সবসময়ই সংহতি রয়েছে। এমন সুন্দর ও পুরনো স্থাপনা সিলেটে একেবারেই বিরল। তারউপর এই স্থাপনার সাথে জড়িয়ে আছে গৌরবোজ্জ্বোল ইতিহাস।

তিনি বলেন, আমরা মোটেই হাসপাতাল স্থাপনের বিরুদ্ধে নই। কিন্তু আমরা চাই এই স্থা্পনা রক্ষা করে অন্যত্র হাসপাতাল নির্মাণ হোক। যাতে আরও বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে।

প্রসঙ্গত, দেড়শ বছরের পুরোনো আবু সিনা ছাত্রাবাস ভবন ভেঙ্গে সম্প্রতি ২৫০ শয্যার জেলা হাসপাতাল নির্মাণের উদ্যোগহ নেয় সরকার। সম্প্রতি এই স্থাপনা ভেঙ্গে হাসপাতালের কাজ শুরু হলে স্থাপনাটি রক্ষার দাবিতে আন্দোলনে নামে নাগরিক সমাজ। ‘সিলেটের ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ’-এর ব্যানারে ভবনটি রক্ষায় নানা কর্মসূচী পালন করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত