কমলগঞ্জ প্রতিনিধি

০৪ মে, ২০১৯ ১৮:২২

কমলগঞ্জে চোর আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পঞ্চমোহনাস্থ ব্রাদার্স পার্টি সেন্টারের তৃতীয় তলায় চুরি করার সময় আব্দুর রহমান (২৮) নামে এক চোরকে আটক করে স্থানীরা।

শনিবার ( ৪ এপ্রিল) বেলা ২টায় বৈদ্যুতিক লাইটিং সামগ্রী খুলে নেওয়ার সময় তাকে ব্রাদার্স পার্টি সেন্টারের তদারককারী ফজু মিয়া আটক করেন।

জানা যায়, ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশে একটি দল এসে আটক আব্দুর রহমানের দেহ তল্লাশি করে চুরি করে নেওয়া বেশ কিছু বৈদ্যুতিক লাইটিং সামগ্রী উদ্ধার করে। পরে আটক চোরকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আটক চোর আব্দুর রহমান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সোনারামপুর গ্রামের আব্দুর গনির ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাবার সাথে কথা বলেও তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে একজন দাগী চোর। তার নিজ এলাকায় একাধিকবার চুরির দায়ে আটক হয়ে পরে ছাড়া পেয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলেও পরিদর্শক জানান।

আপনার মন্তব্য

আলোচিত