০৬ মে, ২০১৯ ১৩:৩১
ফাইল ছবি
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবার সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২হাজার ৭৫৭ জন। গত বছর এই সংখ্যা ছিলো ৩হাজার ১৯১ জন।
২০১৮ সালের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে ৪৩৪টি। তবে গত পাঁচ বছরের মধ্যে ২০১৮ সালেই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।
এবার সিলেটে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪২৬ জন ছেলে ও ১ হাজার৩৩১ জন মেয়ে।
বোর্ডের চার জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে সিলেট জেলা। এই জেলার ১হাজার ৪০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মৌলভীবাজারের ৬৩৮ জন, হবিগঞ্জের ৪৫৫ জন ও সুনামগঞ্জের ২৬৪ জন জিপিএ-৫ পেয়েছে।
এবার সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মোট ১লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার পাসের হার ৭০.৮৩ শতাংশ।
আপনার মন্তব্য