মৌলভীবাজার প্রতিনিধি

০৭ মে, ২০১৯ ১৭:১২

মৌলভীবাজারের ভোক্তা অধিকারের অভিযান

মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, মাছের বাজার, টিসি মার্কেটসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

সোমবার (৬ মে) দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক মহিম দে ও পুলিশ লাইনের পুলিশ ফোর্স।

অভিযানকালে পশ্চিমবাজারে অবস্থিত সুমনের মাংসের দোকানকে ৫ শত টাকা, মাছবাজারে অবস্থিত চুনু মিয়ার মাছের দোকানকে ১ হাজার টাকা, মিজানের মাছের দোকানকে ২ হাজার টাকা, শাহাজাহানের মাছের দোকানকে ২ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত মৌলভীবাজার পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, নিধার্রিত মূল্য থেকে বেশি মূল্য নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

আপনার মন্তব্য

আলোচিত