তাহিরপুর প্রতিনিধি

১৩ জুলাই, ২০১৯ ১৪:০৫

তাহিরপুরে বজ্রপাতে বাবা-ছেলে নিহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলে নিহত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল (৪৫) ও তার ছেলে তারা মিয়া (১০)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত