নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০১৯ ২০:৪০

সম্প্রসারিত হচ্ছে নগরীর রামেরদিঘীর পাড়ের সড়ক

সম্প্রসারিত হচ্ছে সিলেট নগরীর রামের দিঘীরপাড় এলাকার অভ্যন্তরীণ সড়ক। সড়ক সংস্কারের জন্য ওই এলাকার ব্যক্তিমালাকানাধীন জমি অধিগ্রহন করছে সিলেট সিটি করপোরেশন।

এলাকাবাসী স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিচ্ছেন বলে সিটি করপোরেশন জানিয়েছে। শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে রাস্তা সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

এসময় তিনি কয়েকটি বাসার মালিককে সাথে নিয়ে তাদের বাসার দেয়াল ভাঙেন। বাসার মালিকরাও স্বত:স্ফূর্তভাবে রাস্তার জন্য জায়গা ছেড়ে দেন।

এর আগে রাস্তা সম্প্রসারণ নিয়ে মির্জাজাঙ্গাস্থ হোটেল নির্ভানা ইন’র পাশে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রাস্তা সম্প্রসারণে মেয়রকে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু, সাবেক কাউন্সলর চন্দন রায় ও নির্ভানা ইন’র ব্যবস্থাপনা পরিচালক তাহমিন আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত