১৪ জুলাই, ২০১৯ ০০:০৬
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামালের জানাযার নামাজ শনিবার বিকেলে (বাদ আসর) শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরআগে সকালে নগরভবনে আনা হবে প্রবীন এই রাজনীতিবিদের মরদেহ। সেখানে নগরভবনের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করবেন সাবেক এই পৌর চেয়ারম্যান।
আ. ফ. ম. কামালের বড় ছেলে মোরশেদ কামাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী মরদেহ নগর ভবনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা পরিবারের পক্ষ থেকে তাতে সম্মতি জানিয়েছি। বিকেলে শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, শনিবার রাত দশটার দিকে নগরীর একটি হাসপাতালে আ.ফ.ম কামাল মৃত্যবরণ করেন।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন কামাল
আপনার মন্তব্য