১৪ জুলাই, ২০১৯ ১৭:০৯
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জমান বলেছেন, ব্যাংকিং খাতের সব থেকে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে চিন্তা, চেতনা, বিবেচনা, বুদ্ধি, দায়িত্ববোধ নিয়ে আগ্রহী হয়ে পেশাগত দায়িত্ব পালন। মানি লন্ডারিং-এর ফলে ব্যাংককে বিপর্যস্ত হতে হয়। মানি লন্ডারিংয়ের সাথে সাথে সন্ত্রাসও প্রভাব বিস্তার করে। নিজের অবস্থান থেকে দায়িত্ববোধ সহকারে দায়িত্ব পালন করলে মানি লন্ডারিং প্রতিরোধ সম্ভব।
ব্যাংক এশিয়া লিঃ-এর সিলেট বিভাগের সকল শাখা ব্যবস্থাপক এবং অফিসারদের নিয়ে আয়োজিত ‘মানি লন্ডারিং প্রতিরোধ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত শনিবার নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লি.-এর উপ ব্যাবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার এবং ক্যামলকো মো. বোরহান উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো.হারুনুর রশীদ, প্রধান কার্য্যালয়ের মানি লন্ডারিং বিভাগের এফভিপি মোছা. আফরুজা খানম। ব্যাংকের সিলেট ক্লাস্টার এর প্রধান মো: মইনুল ইসলাম, শাফির আহমদ চৌধুরী, মসিরুল বর চৌধুরী, তারেক কিবরিয়া, এ এন এম আব্দুলাহ আল মারুফ, তানভির আহমদ চৌধুরী, রাজ নারায়ন সেন টিটু, আব্দুস সালাম, সিলেট অঞ্চলের বিভিন্ন শাখা প্রধান সাইফুল ইসলাম, এ টি এম আনোয়ার সিকদার, সঞ্জয় কুমার চক্রবর্তী, আবুল হাসনাত, আশীষ রঞ্জন সরকার, দেওয়ান আদনান চৌধুরী, সৈয়দ শওকত, নাহিদ আক্তার ও কর্মশালায় সিলেট বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য