১৪ জুলাই, ২০১৯ ২১:৫০
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুশিয়ারা পাড়ের ও ঘাগুয়া গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৩টায় শিকপুর ইবতেদায়ী মাদ্রাসায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, ইউপি সদস্য মুজিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, আব্দুল মুকিত, মো. শামিম আহমদ, শিকপুর ইবতেদায়ী মাদ্রাসায় প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল ইসলাম জাবেদ, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফরহাদ আহমদ প্রমুখ।
এসময় আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রাম ও কুশিয়ারা পারের ২০০ জন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাদেপাশা ইউনিয়নের বাগলায় ১০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য