১৫ জুলাই, ২০১৯ ১৪:৪৯
সিলেটের ফেঞ্চুগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) আসামিকে কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবলু মিয়া (৩৫) উপজেলার বাদেদেউলি গ্রামের শফাত আলীর ছেলে। তিনি বর্তমানে ফেঞ্চুগঞ্জ নিজ ছত্তিশ গ্রামের ভাড়াটিয়া হিসাবে বসবাস করেছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ জুলাই আসামির পার্শ্ববর্তী জুয়েল মিয়ার কলোনির বাসিন্দা ভিকটিমের পরিবার তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ যাওয়ার সময় ভিকটিম (১০) কে কলোনিতে রেখে যান। পরের দিন (১১ জুলাই) আসামি বাবলু মিয়া কৌশলে ভিকটিমকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এতে ভিকটিম রক্তাক্ত হয়ে চিৎকার করলে আসামি পালিয়ে যায়।
পরে ঘটনা শুনে ভিকটিমের মা হালিমা আক্তার বাদি হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বাবলুকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য