গোয়াইনঘাট প্রতিনিধি

১৬ জুলাই, ২০১৯ ১৮:৩১

গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ

সিলেটের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সড়ক পথে এখন পর্যন্ত উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ষ্ঠ দিনের মতো ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিভিন্ন ইউনিয়নে ১০টন জি.আর চাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, লেঙ্গুঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, প্যানেল চেয়ারম্যান মাও. কামাল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন।

অপর দিকে পৃথকভাবে জি.আর চাল ও শুকনো খাবার বিতরণ করেছেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা ও ইউ/পি সদস্য হেলাল উদ্দিন, আব্দুল মুতলিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, মিছবাহ উদ্দিন, সুভাস দাস, উপজেলা ছাত্রলীগ নেতা সদরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত