সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৯ ১৯:৩৭

কানাইঘাট থেকে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ১

সিলেট জেলার কানাইঘাট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ ছালেহ আহমেদ (৩৫) নামে এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৩টায় কানাইঘাট থানাধীন রাজাগঞ্জ বাজারস্থ জননী ভেরাইটিজ স্টোর থেকে আমদানি নিষিদ্ধ ১ লাখ ৪৪ হাজার ৪০০ পিস বিদেশী সিগারেটসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

মঙ্গলবার ( ১৬ জুলাই) র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার। মেজর মো. শওকাতুল মোনায়েম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যাক্তি একজন চোরাচালানকারী। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছালেহ আহমেদ কানাইঘাট উপজেলার মইনা গ্রামের মৃত কারী আব্দুল করিমের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার কানাইঘাট থানায়  হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত