১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২০
মৌলভীবাজারের জুড়ীতে ট্রাক, বাস, লাইটেস, পিকআপ, রিক্সা সমিতির উদ্যোগে ট্রাক শ্রমিকের উপর হামলা ও রিক্সা ভাংচুরের প্রতিবাদে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) দুপুর ১১ ঘটিকায় উপজেলা সচেতন নাগরিক ফোরাম এর আয়োজনে জুড়ী বাস ষ্ট্যান্ড থেকে হাজারো শ্রমিক বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে মানববন্ধন করেন।
এসময় ট্রাক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম (বনোমালি)এর সভাপতিত্বে বাস সমিতির সাধারণ সম্পাদক মুস্তাকিম ইসলাম এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ট্রাক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। রিক্সা সমিতির সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ট্রাক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, আব্দুল লতিফ, ডা: আব্দুল কাইয়ূম, আব্দুল হান্নান প্রমুখ।
বক্তরা মানববন্ধনে বলেন, উপজেলায় রিক্সা নিরাপদে চলাচলের জন্য উন্মুক্ত পরিবেশ করে দিতে হবে। গত বুধবার দুপুরে বিজিপি ক্যাম্প চত্বরে সিএনজি চালকরা ট্রাক শ্রমিকদের উপর হামলা ও রিক্সা ভাংচুর করে। এতে একজন শ্রমিক আহত হয়ে বর্তমানে কুলাউড়া হাসপাতালে ভর্তি রয়েছেন এবং কয়জন শ্রমিক স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
পরে ট্রাক, বাস, লাইটেস, পিকআপ, রিক্সা সমিতির যৌথ উদ্যোগে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের হাতে স্মারকলিপি পেশ করা হয়।
আপনার মন্তব্য