১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩২
সিলেটের সংস্কৃতি অঙ্গনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রতিষ্ঠার ৩ যুগের পদার্পণক্ষণে আনন্দ শোভাযাত্রা করবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কবি নজরুল অডিটোরিয়াম থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হবে বলে সংগঠনটির যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৩ যুগে নাট্য পরিষদ বিভিন্ন সময়ে আয়োজন করেছে নাট্য প্রদর্শনী, নাট্য উৎসব, কর্মশালা ইত্যাদি। ১৯৮৪ সালে ২০ সেপ্টেম্বর সিলেট শহরের প্রান্তিক মিলনায়তনে (নাটকপাড়া) সিলেটের নাট্য সংগঠনসমূহ নিয়ে তৈরি হয়েছিলো সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। বর্তমানে ২১টি নাট্য সংগঠন এই পরিষদে অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘ যাত্রায় আজ সেই পরিষদ পদার্পণ করতে যাচ্ছে ৩৬তম বছরে।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত থেকে এই আয়োজনকে সফল করে তুলতে সর্বস্তরের নাট্য-সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
আপনার মন্তব্য