১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৪৩
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের নিকট স্মারকলিপি দেন সমিতির নেতারা
প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সরকারি বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের ১০ম এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার নেতারা। প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে তাড়াহুড়ো করে মানববন্ধন শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের নিকট স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতারা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ আলীর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কাহার, সহ-কারী শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল, সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাশ, যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হুসাইন হেলালী, কবির উদ্দিন, আনোয়ার হোসেন, কৃষ্ণকান্ত মালাকার, শেফালী বড়ুয়া, নুর হোসেন তালুকদার, সিদ্দেক আলী, অনিমা রাণী দাশ, বিধান চন্দ্র দাশ, অমল চন্দ্র তালুকদার, সহকারী শিক্ষক মুজিবুর রহমান, জন্টু মালাকার, আকতার ফারুক, আ.ছ.ম লায়েক, আলীম উদ্দিন, মুজাম্মেল আলী, সঞ্জিব দে, সঞ্জিব পুরকায়স্থ, আবু তৈয়ব বেলাল, কবির হোসেন, সেলিনা আক্তার, শাহানারা বেগম, মিনা রাণী, ছায়ারুন বেগম।
আপনার মন্তব্য