২৩ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের একটি দোকান থেকে সরকারি চাল জব্দ করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা কে প্রধান করে ও উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন ও খাদ্য পরিদর্শক সাইফুজ্জামান কে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, ৩ কর্ম দিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিলের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে সহকারী কমিশনার(ভূমি) মতিউর রহমান খান উপজেলার বাঘাসুরা ইউনিয়নের জনৈক মাসুক মিয়ার দোকান থেকে ১১ বস্তা সরকারি চাল জব্দ করেন।
আপনার মন্তব্য