কমলগঞ্জ প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০২

কমলগঞ্জে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বনগাঁও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মো. আরিফুর রহমান বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের পরামর্শ দেন এবং তাদের কথা শুনেন।

এ সময় কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীর চন্দ্র দাস, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত