নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৫১

রেজিস্ট্রারি মাঠেই হবে বিএনপির মহাসমাবেশ

সিলেটে বিএনপির আজকের বিভাগীয় মহাসমাবেশ নির্ধারিত সময়ে রেজিস্ট্রারি মাঠেই অনুষ্ঠিত হবে। সোমবার রাতে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে সন্ধ্যায় সমাবেশের জন্য তৈরি রেজিস্ট্রারি মাঠের মঞ্চ পুলিশ খুলে নিয়েছে বলে অভিযোগ করেছিলেন বিএনপি নেতারা।

পুলিশের পক্ষ থেকেও লা হয়েছিলো অনুমতি না থাকায় মাঠের বদলে হলরুমে সমাবেশ করতে হবে বিএনপিকে।

তবে সোমবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ যথাসময়ে যথাস্থানে হবে।

সিলেটে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, সিলেটে পূর্বঘোষিত সমাবেশ সিলেট রেজিস্ট্রারি মাঠেই মঙ্গলবার দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে। সমাবেশে ঢাকা থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা যোগ দেবেন। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের কোনো রকম বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান তিনি।

এম জাহিদ হোসেন বলেন, আমি নিজে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া বিএনপির মহাসচিব স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার জন্য ইতিমধ্যে সব রকমের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

সিলেট বিভাগের বিএনপির সব পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে যথাসময়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

এরপর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্টারি মাঠে যথাসময়ে দুপুর ২টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশে সরকারের পক্ষ থেকে পট্রত্যাশিত সহযোগিতা পাওয়ারও আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা।

তবে সন্ধ্যায় সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, রেজিস্ট্রারি মাঠে বিএনপি সমাবেশ করার জন্য অনুমতি নেয়নি। তাই রেজিস্টারি মাঠ থেকে তাদের মঞ্চসহ সব সরঞ্জাম সরিয়ে নিতে বলেছি।

আপনার মন্তব্য

আলোচিত