২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:২৮
জামায়াত-শিবিরের হামলায় খুন হওয়া প্রগতিশীল ছাত্রনেতা মুনির-তপন-জুয়েল স্মরণে নগরীতে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আলোর মিছিল আজ। আজ (মঙ্গলবার) সন্ধ্যায সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ আলোর মিছিল শুরু হবে।
মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক মোর্চার এই আয়োজনে সিলেটের সকল প্রগতিশীল নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মোর্চার আহ্বায়ক মিশফাক আহমদ মিশু।
প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও জাসদ ছাত্রলীগের তিন তুখোড় কর্মী মুনির ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করে জামায়াত-শিবিরের ক্যাডাররা। ওই তিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শহর সিলেটে আধিপত্য বিস্তার করে খুনের রাজনীতি শুরু করে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র।
২০১০ সাল থেকে এই রক্তাক্ত দিনটি মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আগের বছরগুলোর মতো এবারও মুনির-তপন-জুয়েল স্মরণে সিলেট নগরীতে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ ও আলোর মিছিল করবে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা।
আপনার মন্তব্য