২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪
সিলেটের রেজিস্টারি মাঠে বিএনপির সমাবেশে যোগ দিতে বিভাগের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সিলেটে এসেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে নেতাকর্মীরা রেজিস্টারি মাঠে এবং তার আশেপাশের এলাকায় এসে জড়ো হতে থাকেন।
অনেকেই মিছিল সহকারে সমাবেশে আসছেন বা আসার প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে সকাল থেকে পুনরায় মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলা ২টা থেকে শুরু হবে এ সমাবেশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপনার মন্তব্য