২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৫১
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মনের মতো স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মীনা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের নিয়ে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী প্রমুখ।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশুশ্রম রোধ প্রভৃতি বিষয়ে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ‘মীনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আপনার মন্তব্য