চুনারুঘাট প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৬

চুনারুঘাটে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় চুনারুঘাট থানায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের এএসপি মো. নাজিম উদ্দিন, চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) আলী আশরাফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক প্রণয় পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস প্রমুখ।

এছাড়া চুনারুঘাট থানা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত