বিশ্বনাথ প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০২

দুর্গাপূজা সফলের লক্ষে বিশ্বনাথে প্রশাসনের মতবিনিময়

আগামী ৪ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজা সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।

মতবিনিময় সভায় সভাপতির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা-উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কfমনা করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্যের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন এসিল্যান্ড ফাতেমাতুজ জোহরা ও থানার ওসি শামীম মুসা, অধ্যক্ষ নেহারুন নেছা, পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির ও আনসার ভিডিপি কর্মকর্তা আমির উদ্দিন।  

এরআগে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নবেন্দু জ্যুতি দে, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশিকান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর ও প্রচার সম্পাদক সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু।

আপনার মন্তব্য

আলোচিত